• Home
  • রাজ্য
  • দ্বিতীয় হুগলি সেতুতে রবিবার যান নিয়ন্ত্রণ, বিকল্প পথে চলবে হাওড়া-কলকাতা-ডানকুনি-কলাঘাটগামী গাড়ি, পুলিশের বিশেষ ট্রাফিক বিজ্ঞপ্তি জারি।
Image

দ্বিতীয় হুগলি সেতুতে রবিবার যান নিয়ন্ত্রণ, বিকল্প পথে চলবে হাওড়া-কলকাতা-ডানকুনি-কলাঘাটগামী গাড়ি, পুলিশের বিশেষ ট্রাফিক বিজ্ঞপ্তি জারি।

রবিবার দ্বিতীয় হুগলি সেতুতে কেবল ও বেয়ারিং বদলের কাজের জন্য দিনভর যান চলাচলে কঠোর নিয়ন্ত্রণ জারি করেছে হাওড়া সিটি পুলিশ। সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিল পোর্টাল বিম বসানোর কাজও চলবে। ফলে হাওড়া ও কলকাতাগামী গাড়িগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। নিবরার দিক থেকে আসা গাড়িগুলিকে জগাছা-মহিয়ারি রোড ধরে চলতে হবে, কাজিপাড়া থেকে আসা যানবাহনকেও বিকল্প রুট মেনে সাঁতরাগাছি পৌঁছতে হবে।

কোলাঘাট বা ডানকুনি থেকে আসা কলকাতাগামী গাড়িগুলিকে কোনা এক্সপ্রেসওয়ে বা বিদ্যাসাগর সেতু ধরতে দেওয়া হবে না, বরং ধূলাগড়-নিবরা-সলপ হয়ে বিবেকানন্দ সেতু ধরতে হবে। অন্যদিকে কোলাঘাটগামী গাড়িগুলিকে কাজিপাড়া, জিটি রোড ও আন্দুল রোড হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরতে হবে। ডানকুনিমুখী গাড়িগুলিকে বালি হয়ে যেতে হবে। কলকাতা থেকে হাওড়াগামী যানবাহনের জন্য দ্বিতীয় হুগলি সেতুর বদলে হাওড়া ব্রিজ বা নিবেদিতা সেতু ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই রুট মেনে চললে যানজট কমবে ও নিরাপত্তা বজায় থাকবে।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top