• Home
  • রাজনীতি
  • বাংলাভাষী মানুষের উপর জুলুম, বিজেপিশাসিত রাজ্যে আক্রমণ রুখতে বিধানসভায় জোড়া প্রস্তাব আনছে তৃণমূল, মমতার কৌশল প্রকাশ্যে
Image

বাংলাভাষী মানুষের উপর জুলুম, বিজেপিশাসিত রাজ্যে আক্রমণ রুখতে বিধানসভায় জোড়া প্রস্তাব আনছে তৃণমূল, মমতার কৌশল প্রকাশ্যে

বাংলাভাষী মানুষের উপর ধারাবাহিক হামলা ও হেনস্থার অভিযোগ তুলে বিজেপিশাসিত রাজ্যগুলিকে আক্রমণ করতে বিশেষ কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশন। চার দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে শাসকদল দুইটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আনতে চলেছে, যার মাধ্যমে বিজেপিকে সরাসরি চাপে ফেলতে চায় তৃণমূল। অভিযোগ উঠেছে, রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র ও ওড়িশার মতো বিজেপিশাসিত রাজ্যে বাংলার শ্রমিক ও বাংলাভাষী মানুষকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে।

কোথাও তাঁদের উপর হামলা চালানো হয়েছে, কোথাও আবার প্রশাসনের পক্ষ থেকে পুশব্যাক করে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলির তীব্র নিন্দা করে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের বিধানসভা মঞ্চ থেকেই বিজেপিকে আক্রমণ শানাতে চাইছে তৃণমূল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই অধিবেশন কেন্দ্র ও বিজেপি-শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে তৃণমূলের কৌশলগত অবস্থানকে স্পষ্ট করবে এবং বাংলার স্বার্থ রক্ষার প্রশ্নে দলটির অবস্থানকে আরও জোরালো করবে।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top