• Home
  • রাজনীতি
  • শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেল হেফাজতে বিধায়ক জীবনকৃষ্ণ, কাঠগড়ায় ছেলেকে জড়িয়ে কেঁদে ফেললেন, আদালতের নির্দেশ ১২ সেপ্টেম্বর পর্যন্ত
Image

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেল হেফাজতে বিধায়ক জীবনকৃষ্ণ, কাঠগড়ায় ছেলেকে জড়িয়ে কেঁদে ফেললেন, আদালতের নির্দেশ ১২ সেপ্টেম্বর পর্যন্ত

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ফের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে জেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে হাজিরা দিতে এদিন বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ কোর্টে পৌঁছন জীবনকৃষ্ণ। সেদিনের কোর্ট রুমের এক আবেগঘন মুহূর্ত সবার নজর কেড়েছিল। কাঠগড়ায় ওঠার আগে তিনি ছেলেকে ডেকে নেন পাশে। ছেলের দুটো গাল চেপে ধরে নিজের মাথা ঠেকিয়ে দেন সন্তানের মাথায়। কপালে চুমু খেয়ে আবেগে ভেঙে পড়ে কেঁদে ফেলেন বিধায়ক। আদালতে উপস্থিত স্ত্রীও তখন অশ্রুসজল। বিধায়ককে ঘিরে আদালত কক্ষে চাঞ্চল্য ছড়ায়।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দীর্ঘদিন ধরেই নাম জড়িয়েছে জীবনকৃষ্ণর। ইডির জিজ্ঞাসাবাদে ধাপে ধাপে উঠে এসেছে নানা তথ্য। সেই প্রেক্ষিতেই আদালতের নির্দেশে তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, তদন্তের স্বার্থে আপাতত জেল হেফাজতেই থাকবেন তিনি। রাজনৈতিক মহলে এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পরিবারকে নিয়ে বিধায়কের আবেগঘন ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Releated Posts

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top