• Home
  • রাজনীতি
  • আড়ালে তৃণমূল সমর্থন করছে এসআইআর! বিজেপির অভিযোগে কুণালের পাল্টা জবাব, ‘‘প্রতিহত করতেই সংগঠনিকভাবে লোক প্রস্তুত রাখা হচ্ছে’’
Image

আড়ালে তৃণমূল সমর্থন করছে এসআইআর! বিজেপির অভিযোগে কুণালের পাল্টা জবাব, ‘‘প্রতিহত করতেই সংগঠনিকভাবে লোক প্রস্তুত রাখা হচ্ছে’’

নির্বাচন কমিশনের তালিকা ঘিরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে নতুন রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, মুখে এসআইআরের বিরোধিতা করলেও ভেতরে ভেতরে সেই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে তৃণমূল। প্রমাণ হিসেবে সোশ্যাল মিডিয়ায় একটি কমিশনের নথি প্রকাশ করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, সংবিধান স্বীকৃত এসআইআর মেনে না চললে সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করা হতো, তাই বাধ্য হয়েই তৃণমূল নিজেদের প্রতিনিধিদের নাম পাঠিয়েছে।

তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘‘এসআইআর সমর্থন করার প্রশ্নই নেই। শুধু মাত্র সাংগঠনিক নিয়ম মেনে বুথ ও বিধানসভা স্তরে লোক প্রস্তুত রাখা হচ্ছে।’’ তিনি আরও জানান, বিজেপি যেন পরবর্তীতে ‘লোক দিতে পারেনি’ বলে কটাক্ষ করতে না পারে, তার জন্যই এই প্রস্তুতি। পাশাপাশি কুণাল স্পষ্ট করে দেন, ‘‘এসআইআরকে প্রতিহত করতেই আমরা সর্বস্তরে লড়াই চালিয়ে যাচ্ছি।’’ রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনকে ঘিরে এই দ্বন্দ্ব রাজ্যে আরও তীব্র হওয়ার সম্ভাবনা প্রবল।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top