• Home
  • রাজনীতি
  • এসএসসি-র ‘দাগি অযোগ্য’ তালিকায় আরও দুই শিক্ষকের নাম সংযোজন, মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮০৬ জনে
Image

এসএসসি-র ‘দাগি অযোগ্য’ তালিকায় আরও দুই শিক্ষকের নাম সংযোজন, মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮০৬ জনে

শীর্ষ আদালতের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) শনিবার প্রকাশ করল ‘দাগি অযোগ্য’দের তালিকা। প্রাথমিক ভাবে তালিকায় ১৮০৪ জনের নাম ছিল। তবে পরে আরও দুই শিক্ষকের নাম যুক্ত হওয়ায় বর্তমানে তালিকায় নাম দাঁড়াল ১৮০৬ জনের। সুপ্রিম কোর্ট সাত দিনের মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী সময়সীমার মধ্যেই কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে।

তবে নাম প্রকাশের পর অসন্তোষ প্রকাশ করেছেন তালিকাভুক্ত শিক্ষকরা। তাঁদের অভিযোগ, এসএসসি নিজেদের দায় এড়াতে এই তালিকা প্রকাশ করেছে। অযোগ্য বলে চিহ্নিত শিক্ষক কমলেশ কাপাট বলেছেন, ‘‘কিসের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হল, তা আদালতেই জানতে চাইব।’’ শিক্ষামহলের মতে, তালিকা প্রকাশের ফলে নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মাত্রা যোগ হয়েছে। এখন নজর সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top