• Home
  • রাজনীতি
  • ‘দাগি’ তালিকায় তৃণমূলের দাপুটে বিধায়কের পুত্রবধূর নাম, শাসক শিবিরে নতুন করে অস্বস্তি
Image

‘দাগি’ তালিকায় তৃণমূলের দাপুটে বিধায়কের পুত্রবধূর নাম, শাসক শিবিরে নতুন করে অস্বস্তি

এসএসসি প্রকাশিত ১৮০৪ অযোগ্য প্রার্থীর তালিকায় উঠে এল বড়সড় রাজনৈতিক চমক। তালিকার ১২৬৯ নম্বরে নাম রয়েছে পানিহাটির তৃণমূল বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের। জানা গিয়েছে, তিনি উত্তর ২৪ পরগনার নৈহাটির একটি স্কুলে শিক্ষকতা করতেন। শনিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করে। পাশাপাশি জানানো হয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের অ্যাডমিট কার্ডও বাতিল করা হয়েছে। ঘটনায় তৃণমূল শিবিরে অস্বস্তি বাড়লেও শম্পা ঘোষ এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

বিরোধীরা ইতিমধ্যেই শাসকদলের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে। নিয়োগ দুর্নীতির দাগি তালিকায় শাসক দলের প্রভাবশালী বিধায়কের পরিবারের সদস্যের নাম ওঠায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ঘটনায় রাজ্য সরকারের ভাবমূর্তিতে ফের বড় আঘাত হানল। ফলে এসএসসি-র তালিকা ঘিরে আগামী দিনে রাজনৈতিক অঙ্গনে তরজা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top