• Home
  • ক্রাইম
  • ঈশ্বরের উপর প্রতিশোধ নিতে মন্দিরে দানবাক্স ভেঙে নগদ টাকা লুট, HIV আক্রান্ত ব্যক্তির বিস্ময়কর স্বীকারোক্তি ছত্তীসগড়ে
Image

ঈশ্বরের উপর প্রতিশোধ নিতে মন্দিরে দানবাক্স ভেঙে নগদ টাকা লুট, HIV আক্রান্ত ব্যক্তির বিস্ময়কর স্বীকারোক্তি ছত্তীসগড়ে

ছত্তীসগড়ের দুর্গ শহরে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। HIV আক্রান্ত এক ব্যক্তি গত এক দশক ধরে মন্দিরে মন্দিরে দানবাক্স ভেঙে নগদ টাকা লুট করতেন। তবে আশ্চর্যের বিষয়, তিনি কখনও সোনা বা গয়নায় হাত দিতেন না। পুলিশ জানিয়েছে, রাতের অন্ধকারে মুখে কাপড় বেঁধে নিঃশব্দে মন্দিরে ঢুকে তিনি দানবাক্স ভেঙে টাকা নিয়ে পালাতেন। ধরা পড়ার পরও ৪৫ বছরের ওই অভিযুক্ত ব্যক্তি তাঁর কাজে কোনও অনুশোচনা প্রকাশ করেননি।

বরং জানিয়েছেন, নিজের দুর্দশার জন্য ঈশ্বরকেই দায়ী করেন তিনি। কারাগারে থাকার সময় HIV ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সমাজে উপেক্ষা, বেকারত্ব এবং একাকীত্ব তাঁকে ক্রমশ বিদ্রোহী করে তোলে। তাঁর দাবি, “ঈশ্বরই আমার সর্বনাশের কারণ, তাই ঈশ্বরের ঘর থেকেই আমি প্রতিশোধ নিয়েছি।” অভিযুক্তের এমন বক্তব্যে হতবাক হয়ে গেছে পুলিশও। ঘটনাটি ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র আলোড়ন তৈরি হয়েছে।

Releated Posts

করতোয়ার তীরে জাগ্রত শক্তিপীঠ: বগুড়ার ভবানীপুরে মা অপর্ণার মহিমা।

মো সাকিবুল ইসলাম, বাংলাদেশ: করতোয়ার তীরে মা অপর্ণার জাগ্রত পীঠ বগুড়ার ভবানীপুর, ৫১ শক্তিপীঠের নাম নিলেই চোখের সামনে…

ByByKolkata News Apr 10, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026

খুষ্টিগিরী দরগাহ শরীফে হজরত খাজা বাবার ঊরস পালিত ধর্মীয় মর্যাদা ও ভক্তির আবহে

মহঃ সফিউল আলম, বীরভূম: বীরভূম জেলার খুষ্টিগিরী দরগাহ শরীফে প্রতি বছরের মতো এ বছরও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও…

ByByKolkata News Dec 28, 2025

রাজগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী খুন মামলায় অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

দক্ষিণ দিনাজপুরের রাজগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। এই মামলায় অভিযুক্ত…

ByByKolkata News Dec 27, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top