• Home
  • রাজনীতি
  • এসএসসি অযোগ্য তালিকা নিয়ে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুভেন্দুর ঘনিষ্ঠদের দোষারোপ, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার নাম উল্লেখ
Image

এসএসসি অযোগ্য তালিকা নিয়ে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুভেন্দুর ঘনিষ্ঠদের দোষারোপ, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার নাম উল্লেখ

এসএসসি নিয়োগ দুর্নীতির অযোগ্য তালিকা প্রকাশের পর ফের রাজনৈতিক তরজা তুঙ্গে। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট ১৮০৬ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এই তালিকা অসম্পূর্ণ এবং অনেক প্রকৃত দোষীদের নাম বাদ রাখা হয়েছে।

তাঁর এই মন্তব্যের জবাবেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক দাবি করে বলেন “অযোগ্য তালিকায় যাদের নাম রয়েছে, তারা সবাই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ।” তিনি আরও যোগ করেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার প্রার্থীরাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং এরা বিজেপির আশ্রিত। ফলে অযোগ্য প্রার্থীদের তালিকাকে ঘিরে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব আরও চরমে উঠেছে। একদিকে বিরোধীরা কমিশনের প্রকাশিত তালিকা নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপিই আসল নিয়োগ দুর্নীতির মদতদাতা। এসএসসি দুর্নীতি মামলা নিয়ে রাজ্যে রাজনৈতিক চাপানউতোর আগামী দিনে আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

Releated Posts

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top