• Home
  • ভারত
  • ৬৪ তম শিক্ষক দিবসে আমাদের দুর্ভাগ্য বাংলায় যোগ্য শিক্ষক হয়েও তাহার মানসিক চাপে মৃত্যু ঘটে!
Image

৬৪ তম শিক্ষক দিবসে আমাদের দুর্ভাগ্য বাংলায় যোগ্য শিক্ষক হয়েও তাহার মানসিক চাপে মৃত্যু ঘটে!

আজ ৬৪ তম শিক্ষক দিবস পালিত হল সারা ভারতবর্ষ জুড়ে স্কুল ও কলেজে। একজন শিক্ষক ও শিক্ষিকার দীপকের ন্যায়, যিনি নিজেকে ধীরে ধীরে নিঃশেষিত করে, অন্যের চলার পথকে আলোকিত করেন। জাপানে একটি কথার খুব বেশি প্রচলন আছে, হাজার দিন কঠোর অধ্যায়নের চাইতে, একদিন মহান কোন এক শিক্ষক ও শিক্ষিকার, সান্নিধ্যে থাকা আমাদের জন্য বেশি ভালো। 

ঠিক তেমনি এক শিক্ষক ভারতের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হিসাবে রয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ। তিনি একজন ভারতের বলিষ্ঠ রাজনৈতিক ব্যাক্তি হিসেবেই পরিচিত। পুনরায় তিনি ভারতের শিক্ষা দপ্তরে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন,ও সেই সময় তিনি শিক্ষা দপ্তরের মান অনেকখানি উন্নত করেছিলেন, কিন্তু আজ দেশের শিক্ষা ব্যাবস্থা উল্টো কথা বলতে অভ্যস্ত। তিনি ভারতীয় শিক্ষা জগতে একটি উজ্জ্বল নক্ষত্র ছিলেন, দর্শন শাস্ত্রের প্রতি ছিল তাঁর অগাধ জ্ঞান এবং ওই বিষয়ে তিনি চর্চা শুরু করেন মহীশূর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তিনি যে বিশেষ অভিজ্ঞ ব্যক্তি ছিলেন ভারতের তা বলার অপেক্ষা রাখে না। তিনি একজীবনে অনেক সম্মান অর্জন করেছেন। ১৯৫৪ সালে, ভারত রত্ন পুরস্কারে সম্মানিত,১৯৪৯ সালে সোভিয়েত, ইউনিয়নের ভারতের রাষ্ট্রদূত ছিলেন, অবশেষে কালের নিয়মে তিনি  ১৯৭৫ সালে,১৬ই, এপ্রিল মৃত্যুবরণ করেন ৮৬ বছর বয়সে।

ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার শিক্ষা।  শিক্ষা ব্যবস্থা না থাকলে, ভারত আগামী দিনে অস্তাচলে। কিন্তু আজ বাংলায় শিক্ষাক্ষেত্রে চলছে চরম অরাজকতা, দিনের পর দিন রাস্তায় বসে রয়েছেন শিক্ষকেরা, যাদের বই হাতে ক্লাসরুমে থাকার কথা। মানসিক চাপে প্রাণ খোয়াতে হলো সুবল সরেনের মতো শিক্ষকদের আবার গ্রেফতার হচ্ছেন সুমন বিশ্বাসের মতো সাহসী শিক্ষকনেতারা। রবীন্দ্রনাথ, নেতাজীর বাংলা আজ শিক্ষার জন্য মস্ত অচলআয়তনে পরিণত হয়েছে। রাস্তায় বসে মার খাচ্ছে শিক্ষকেরা, কপালে জুটেছে ‘চাকরিহারা’ ট্যাগ। তাতেও ক্ষান্ত হয়নি বাংলা, যোগ্য-অযোগ্য ভাগে জর্জরিত করেছে জাতির মেরুদন্ডকে। অথচ এই শিক্ষকরায় ভবিষ্যতের কারিগর তৈরীর কান্ডারী। শিক্ষা না থাকলে চোখে সরষে ফুল দেখবে সবাই। আমাদের দুর্ভাগ্য বাংলায় যোগ্য শিক্ষক হয়েও তাঁর মানসিক চাপে মৃত্যু ঘটে তাঁর আত্মার শান্তি কামনা করি, এই শিক্ষক দিবসে।

✍️ পঙ্কজ ভান্ডারী

Releated Posts

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

এম.এড. ও বি.এড. এ স্বর্ণপদক, শিক্ষাজগতে অনন্য কৃতিত্ব সুচনা নাথের

ত্রিপুরা রাজ্যের শিক্ষা জগতে এক অনন্য ও গৌরবময় ইতিহাস রচনা করলেন সুচনা নাথ। পরপর দুইটি পেশাগত ডিগ্রিতে স্বর্ণপদক…

ByByKolkata News Jan 20, 2026
Scroll to Top