• Home
  • ধর্ম
  • ভাদ্রমাস ঘিরে রাজনগরে ব্যস্ত বেড়া শিল্পীরা, মালাকার পরিবারের প্রজন্ম ধরে চলা ঐতিহ্য আজও বাঁচিয়ে রাখল প্রাচীন রাজধানী বীরভূমে
Image

ভাদ্রমাস ঘিরে রাজনগরে ব্যস্ত বেড়া শিল্পীরা, মালাকার পরিবারের প্রজন্ম ধরে চলা ঐতিহ্য আজও বাঁচিয়ে রাখল প্রাচীন রাজধানী বীরভূমে

বীরভূমের প্রাচীন রাজধানী ও ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে আবারও শুরু হয়েছে বেড়া তৈরির ব্যস্ততা। ভাদ্রমাস আসলেই রাজনগর থানা সংলগ্ন হাটতলা মোড়, বণিকপাড়া, বাসস্ট্যান্ড সংলগ্ন দশকর্মার দোকান কিংবা মালিপাড়ায় চোখে পড়ে বেড়া শিল্পীদের টানা কাজের দৃশ্য। স্থানীয়দের মতে, মালাকার পদবির পরিবারগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পকে ধরে রেখেছেন। ইতিহাস অনুযায়ী, রাজনগরের রাজারা বহু শতাব্দী আগে এই প্রথার সূচনা করেছিলেন। এখনও এলাকার সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলোতে ভাদ্রমাসে বেড়া পরব পালন করা হয়।

গ্রামবাসীদের বিশ্বাস, জলের পীরকে তুষ্ট করার জন্য এবং শিশুদের নদী, পুকুর, জলাশয় বা ডোবায় বিপদ থেকে রক্ষার জন্যই এই সামাজিক প্রথার প্রচলন। আজও সেই বিশ্বাসে টিকে আছে এই ঐতিহ্য। বেড়া শিল্পী ভোলা মালাকার, প্রয়াত মদন মালাকারের কন্যা তনুশ্রী, রিন্টু মালাকার ও সুব্রত মালাকার জানিয়েছেন, এ বছরও রঙিন ও বৈচিত্র্যময় বেড়া তৈরি করছেন তাঁরা। ইতিমধ্যেই বিক্রি শুরু হলেও ভাদ্রমাসের শেষ দিকে চাহিদা সর্বাধিক হয় বলে তাঁদের ধারণা।

শিশুদের উৎসাহ উদ্দীপনায় এই বেড়া পরব আজও রাজনগরের গ্রামীণ সংস্কৃতিকে জীবন্ত করে তুলছে। একদিকে জীবিকার মাধ্যম, অন্যদিকে সংস্কৃতির প্রতিচ্ছবি বেড়া শিল্প আজও বীরভূমের রাজনগরের ঐতিহ্য বহন করছে গর্বের সঙ্গে।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top