• Home
  • রাজনীতি
  • অবশেষে ৫৪ ঘন্টা পর পুলিশের জালে খগেন মুর্মুর হামলাকারীরা, ধৃত ২
Image

অবশেষে ৫৪ ঘন্টা পর পুলিশের জালে খগেন মুর্মুর হামলাকারীরা, ধৃত ২

সোমবার দুপুরে ঘটনার পর থেকে প্রায় ৫৪ ঘণ্টা কেটে গিয়েছে। অবশেষে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, বাকি ৬ জনের খোঁজ চলছে  ধৃতদের নাম-পরিচয় জানা যায়নি এখনও।

গত সোমবারে নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানে গিয়ে আচমকা হামলার মুখে পড়তে হয় তাঁদের। সেই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটলেও মঙ্গলবারও কেউ গ্রেফতার না হওয়ায় সমালোচনার ঝড় ওঠে। মোট আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তার মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।

সূত্রের খবর, অবশেষে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৬ জনের খোঁজ চলছে বলে জানা যায়। ধৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি । তবে হামলার দিন ওই দুজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ।

বর্তমানে  দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। শঙ্কর ঘোষকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রের খবর,খগেন মুর্মুর চোখের নীচের হাড় ভেঙে গিয়েছে , মঙ্গলবারই তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বুধবার তাঁকে দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী।

ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। একজন সাংসদের উপর হামলা হওয়া সত্ত্বে কেন পুলিশের এমন গাফিলতি? কেন গ্রেফতারিতে এত দেরী, তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে তৃণমূলের দাবি, এই মুহূর্তে বন্যাত্রাণই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top