• Home
  • ক্রাইম
  • এনজেপির হোটেল থেকে উদ্ধার মৃ*তদেহ, নিখোঁজ স্বামী, তদন্তে পুলিশ ।
Image

এনজেপির হোটেল থেকে উদ্ধার মৃ*তদেহ, নিখোঁজ স্বামী, তদন্তে পুলিশ ।

নিজস্ব সংবাদদাতা: নিউ জলপাইগুড়ি: এনজেপির একটি হোটেল থেকে উদ্ধার হল বিহারের এক মহিলার মৃতদেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। মৃতার নাম পূজা দাস, বাড়ি বিহারের কাঠিহারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ তারিখ পূজা দাস স্বামী ও শিশুকে নিয়ে এনজেপির ওই হোটেলে ওঠেন। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। তবে ২৪ তারিখ সকালবেলায় পূজার স্বামী গাড়ি বুকিংয়ের কথা বলে হোটেল থেকে বেরিয়ে যায়। এরপর আর সে ফিরে আসেনি বলে জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ।

স্বামী ফের না আসায় হোটেলের কর্মীদের মনে সন্দেহ দানা বাঁধে। শুক্রবার গভীর রাতে তারা খবর দেন নিউ জলপাইগুড়ি থানায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হোটেল ঘর থেকে পূজা দাসের নিথর দেহ উদ্ধার করে এবং সেটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

মৃত্যুর কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। নিখোঁজ স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে নামানো হয়েছে বিশেষ দল।

স্থানীয়দের প্রশ্ন, ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

এক মহিলা ও একটি পরিবারের এই রহস্যজনক দুঃখজনক পরিণতি ঘিরে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Releated Posts

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

সদ্য নির্মিত রাস্তা ভেঙ্গে পড়েছে পূর্ব বর্ধমান জেলার গলসিতে, গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা।

গলসি, পূর্ব বর্ধমান: সদ্য নির্মিত রাস্তাই ভেঙে পড়ছে! গলসি–২ ব্লকে এক কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে…

ByByKolkata News Jan 10, 2026
Scroll to Top