• Home
  • রাজ্য
  • “নাগরিকদের সঙ্গে একযোগে উন্নয়নের পথে বুনিয়াদপুর, নবনিযুক্ত চেয়ারম্যান সমীর সরকারের বার্তা”
Image

“নাগরিকদের সঙ্গে একযোগে উন্নয়নের পথে বুনিয়াদপুর, নবনিযুক্ত চেয়ারম্যান সমীর সরকারের বার্তা”

বুনিয়াদপুর পৌরসভার নতুন অধ্যায়ের সূচনা হলো যুবনেতা সমীর সরকারের হাত ধরে। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণের পরই তিনি জানালেন, “শুধুমাত্র পৌরসভার নয়, শহরকে গড়ে তোলার দায়িত্ব নাগরিকদেরও।” দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের আস্থার মূল্য দিতে তিনি সর্বশক্তি নিয়োগ করবেন শহর উন্নয়নের কাজে।

সমীর সরকার, যিনি এতদিন বুনিয়াদপুর তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে সক্রিয় ছিলেন, এবার পৌর প্রশাসনের শীর্ষ পদে উঠে আসায় শহরজুড়ে আনন্দের হাওয়া। বাসিন্দাদের আশা, তরুণ, উদ্যমী ও স্থানীয় নেতা হিসেবে তিনি বুনিয়াদপুরকে আরও উন্নত, পরিচ্ছন্ন ও আধুনিক শহরে রূপান্তরিত করবেন।

নতুন চেয়ারম্যানের বার্তা, “প্রবীণ ও নবীন নেতৃত্বদের একত্রিত করে, ঐক্যবদ্ধভাবে কাজ করলে বুনিয়াদপুরের উন্নয়ন অবশ্যম্ভাবী।” তাঁর এই আহ্বান ইতিমধ্যেই শহরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সামাজিক, নাগরিক ও প্রশাসনিক প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক উদ্যোগ গড়ে তোলার আশ্বাস দিয়েছেন তিনি।

বুনিয়াদপুরের নাগরিকরা বিশ্বাস রাখছেন, সমীর সরকারের নেতৃত্বে শহর পাবে এক নতুন দিশা, উন্নয়নের এক উজ্জ্বল ভবিষ্যৎ।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top