• Home
  • ধর্ম
  • বীরভূমের পবিত্র ভূমি বৈষ্ণব তীর্থস্থান পাহাড়পুর নিত্যধামে তিন দিন ব্যাপী রাস উৎসব
Image

বীরভূমের পবিত্র ভূমি বৈষ্ণব তীর্থস্থান পাহাড়পুর নিত্যধামে তিন দিন ব্যাপী রাস উৎসব

আহমদপুরের সন্নিকটে অবস্থিত বীরভূমের অন্যতম পবিত্র ভূমি তথা  বৈষ্ণব তীর্থস্থান পাহাড়পুর নিত্যধামে তিন দিন ব্যাপী রাস উৎসবের আয়োজন করা হয়৷ ভক্ত অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো৷ মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান বৈষ্ণবাচার্য্য শ্রীমৎ রামকানাই ঠাকুর প্রভুর প্রতিষ্ঠিত শ্রীশ্রী রাধাবল্লভ জিউ প্রভুর মন্দিরের সেবাইতদের পক্ষ থেকে দেবাশীষ ঠাকুর ও দেবেশ ঠাকুর৷

তাঁরা বলেন, প্রাচীন বহু ইতিহাস জড়িয়ে এই ঐতিহ্যবাহী মন্দিরের সঙ্গে৷ প্রসঙ্গ ক্রমে সুদূর অতীতে মন্দির প্রতিষ্ঠা , মন্দিরের জন্য জায়গা ও জমি দানের ক্ষেত্রে বীরভূমের রাজনগরের রাজপরিবারের তথা তৎকালীন ইসলাম ধর্মাবলম্বী পাঠান রাজাদের বিশেষ অবদানের কথা একাধিক বার তুলে ধরেন তাঁরা৷ রাজ পরিবারের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন৷ উদ্যোক্তারা জানান, এবার রাস উৎসব উপলক্ষে তিন দিন ধরে নানা অনুষ্ঠান ও ধর্মীয় কর্মসূচী রয়েছে৷

মঙ্গল আরতি, প্রভাতী উৎসব, নাম সংকীর্তন, বর্ণাঢ্য শোভাযাত্রা, পুজোপাঠ, যজ্ঞ, বিচিত্রানুষ্ঠান, রাসলীলা, মহানিশা আরতি, যাত্রানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, অন্ন মহোৎসব, প্রসাদ বিতরণ প্রভৃতি রয়েছে৷ মন্দির সংলগ্ন স্থানে বসেছে গ্রামীণ মেলাও৷ দূর দূরান্ত থেকে আগত ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনাও রয়েছে যথেষ্ট৷ সেবাইতগণ, স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে বিশেষ তৎপরতাও লক্ষ্য করা যায়৷

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top