Image

ট্রেনের দাবিতে গণ ডেপুটেশন

আহমেদপুর কাটোয়া তারাশঙ্কর প্যাসেঞ্জারস ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ও ইউনাইটেড ফোরাম এর অন্যান্য শাখা সংগঠন জ্ঞানদাস প্যাসেঞ্জার এসোসিয়েশনের যৌথ উদ্যোগে কীর্ণাহার রেলওয়ে স্টেশন ও লাভপুর রেলওয়ে স্টেশনে বিপুল জমায়েতের মধ্য দিয়ে কলকাতা গামী সকালের দিকে ট্রেন ও হাওড়া বা শিয়ালদহ থেকে সন্ধ্যার পর উক্ত লাইনে ফেরার ট্রেন অতিসত্বর দেওয়া ও ৭ দফা দাবিসহ গণ ডেপুটেশন দেওয়া হয়।

উপস্থিত ছিলেন ইউনাইটেড ফোরামের সম্পাদক বিষ্ণুপদ ব্যানার্জি, তারাশঙ্কর প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক আশরাফুল ইসলাম, প্রণব রায়, নদিয়া  চৌধুরী, রানা দাস, কাজল রায়, আব্দুল তোফায়েল, এছাড়া বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র বাসুদেব বন্দ্যোপাধ্যায়, হিরন্ময় চন্দ্র, কেদারনাথ আচার্য, কাজল রায়, কাজল দাস, তন্ময় ব্যানার্জি প্রমুখ।

এরপর ডেপুটেশনের কপি জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য লাভপুর স্টেশন ম্যানেজারের কাছে তার প্রতিলিপি জমা দেওয়া হয় এবং ইউনাইটেড ফোরামের যৌথ উদ্যোগে আগামীতে কলকাতা জেনারেল ম্যানেজার অফিস ও ডি.আর.এম অফিসে দরবারের জন্য আগামীতে যাওয়ার জন্য প্রস্তুত  তারাশঙ্কর প্যাসেঞ্জার্সওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন , জ্ঞানদাস প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন ও ইউনাইটেড ফোরাম৷ এমনটাই জানান সংশ্লিষ্ট প্রতিনিধিরা৷

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top