• Home
  • রাজনীতি
  • ৯ হাজারি শাড়ি কিনলেন মুখ্যমন্ত্রী, স্বীকৃতির আনন্দে আপ্লুত বর্ধমানের তাঁতি ও শিল্পীরা, গয়না ক্রয়েও উৎসাহিত করলেন সবাইকে
Image

৯ হাজারি শাড়ি কিনলেন মুখ্যমন্ত্রী, স্বীকৃতির আনন্দে আপ্লুত বর্ধমানের তাঁতি ও শিল্পীরা, গয়না ক্রয়েও উৎসাহিত করলেন সবাইকে

তাদের শিল্পনৈপুণ্যের বড় স্বীকৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়।  মঙ্গলবার বর্ধমানের সভায় এসে ৯ হাজার শাড়ি কিনলেন তিনি। নতুন ভাবে স্বীকৃতি পেলেন আনজুমানারা বেগম, মর্জিনা শেখরা। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁদের স্টলে এসে নিজে পছন্দসই শাড়ি, গয়না কিনে নিয়ে গেলেন। আগামী দিনেও কেনার কথা আগে থেকেই বলে গিয়েছেন মমতা।

শিল্পীরা জানান, “রাজ্য সরকারের প্রচেষ্টায় রাজ্যের বাইরে গিয়েছি আমাদের সামগ্রী বিক্রি করতে। প্রশংসাও পেয়েছি। কিন্তু মুখ্যমন্ত্রী নিজে পুজোর আগে আমাদের সামগ্রী কিনবেন ভাবতেই পারিনি। এটাই আমাদের সব থেকে বড় পুরস্কার। ভালো কাজের সব থেকে বড় স্বীকৃতি আমাদের।”

মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান  মিউনিসিপ্যাল হাই স্কুল মাঠে প্রশাসনিক সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল মঞ্চের পাশেই ছিল স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্টল। মাঠে প্রবেশ করেই মূলমঞ্চে ওঠার আগে সোজা হাজির হন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টলে। একটি শাড়ি নিজের জন্য পছন্দ করেন। তারপরই  প্যাক করে দিতে বলেন মমতা। সব মিলিয়ে নগদে ১০ হাজার টাকা দেন মহিলাদের।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top