• Home
  • ক্রাইম
  • বনগাঁ বিজেপি বিধায়কের বাড়ির সাড়ে তিন লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন করায় রাজনৈতিক তরজা শুরু।
Image

বনগাঁ বিজেপি বিধায়কের বাড়ির সাড়ে তিন লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন করায় রাজনৈতিক তরজা শুরু।

উত্তর ২৪ পরগনার বনগাঁয় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর। অভিযোগ, প্রায় সাড়ে তিন লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া ছিল বিধায়কের ভাই জয়দেব মজুমদারের নামে থাকা মিটারে। টাকা না মেটানোয় দপ্তর সরাসরি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। শাসক দলের তরফে তৃণমূল কংগ্রেসের নেতা শুভজিৎ দাস কটাক্ষ করে বলেন, একজন জনপ্রতিনিধির এত টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকা সমাজের জন্য লজ্জাজনক। অন্যদিকে, বিজেপি বিধায়ক পাল্টা অভিযোগ তুলে বলেন, বিদ্যুৎ দপ্তর বেনিয়ম করে অতিরিক্ত বিল পাঠিয়েছে। বিদ্যুৎ চুরির অভিযোগ নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক। এ নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁয়।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

বাংলাদেশের কেরানীগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ মো. সোহান…

ByByKolkata News May 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top