• Home
  • রাজনীতি
  • এক বছর পর, অভিষেকের মুখে আরজিকর প্রসঙ্গ, টিএমসিপি জনসভায় অভয়ার বিচার নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Image

এক বছর পর, অভিষেকের মুখে আরজিকর প্রসঙ্গ, টিএমসিপি জনসভায় অভয়ার বিচার নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২৮ অগাস্টের মঞ্চে ফের বিস্ফোরক তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টিএমসিপি’র প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডে জমায়েত হলো রেকর্ডভাঙা ভিড়। ছাত্র-যুবাদের উপস্থিতিতে থিকথিকে সমাবেশে অভিষেক অভিযোগ তুললেন, এক বছর কেটে গেলেও এখনও পাশ হয়নি অপরাজিতা বিল। তিনি সরাসরি রাজ্যপালকে নিশানা করে বলেন, গণতান্ত্রিকভাবে পাশ হওয়া বিল আটকে রাখা গণতন্ত্রকে অমান্য করার শামিল। পাশাপাশি আরজি কর কাণ্ডের প্রসঙ্গও ফের টেনে আনেন তিনি।

অভিষেকের দাবি, সিবিআই রাজনৈতিক নির্দেশে তদন্ত করছে, নিরপেক্ষভাবে সত্য খুঁজতে চাইছে না। তাঁর আক্রমণাত্মক সুরে বার্তা, কেন্দ্র-বিজেপির আঁচলে আশ্রিত সংস্থাগুলি বাংলার ছাত্র-যুবাদের কণ্ঠ রোধ করতে পারবে না। মঞ্চ থেকে তিনি যুব সমাজকে আহ্বান জানান, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। রাজ্যের তরুণ প্রজন্মই আগামী দিনে বাঙালির স্বার্থরক্ষা করবে, এমনই দৃঢ় সঙ্কল্প শোনালেন তিনি। মেয়ো রোডের আজকের ভিড়, তাঁর কথায়, বাংলার রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায় লিখল। অভিষেকের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top