• Home
  • রাজনীতি
  • শিক্ষাঙ্গনে স্বাধিকারের জয়, উপাচার্যের দৃঢ় বার্তা; ভবিষ্যতে আর রাজনৈতিক অনুরোধ নয়, নির্বিঘ্নে সম্পন্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা
Image

শিক্ষাঙ্গনে স্বাধিকারের জয়, উপাচার্যের দৃঢ় বার্তা; ভবিষ্যতে আর রাজনৈতিক অনুরোধ নয়, নির্বিঘ্নে সম্পন্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল তীব্র চাপানউতোর। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা না রাখার অনুরোধ জানানো হলেও, তা মানতে নারাজ ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। তাঁর স্পষ্ট বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকারের সঙ্গে আপস সম্ভব নয়। সরকার বা শাসকদল কারও চাপেই পরীক্ষার দিন পিছনো যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেই জানালেন, সরাসরি তাঁর অনুরোধের প্রসঙ্গ উঠেছিল, যা মোটেও ভালো লাগেনি। তবে সিন্ডিকেটের অধিকাংশ সদস্য বিশ্ববিদ্যালয়ের পক্ষে দাঁড়িয়ে দৃঢ় সিদ্ধান্ত নেন যে পরীক্ষা হবেই।

শেষ পর্যন্ত ৯৬ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে উপাচার্য জয় দেখছেন স্বাধিকারের। তাঁর মন্তব্য, “যেদিন সবাই একসঙ্গে আমাদের পাশে দাঁড়ালেন, সেদিনই আসল জয় হয়ে গিয়েছিল।” শান্তা দত্ত দে ভবিষ্যতের জন্যও স্পষ্ট বার্তা দিলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক চাপের মঞ্চ বানানো যাবে না। একাডেমিক সিদ্ধান্ত শুধুমাত্র একাডেমিক কারণেই নেওয়া উচিত। তাঁর দৃঢ় অবস্থান শিক্ষা মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top