• Home
  • রাজনীতি
  • SSC নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়, ইডির জেরায় সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহা, জানালেন, “আমার কাছে দুর্নীতির টাকা নাই”
Image

SSC নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়, ইডির জেরায় সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহা, জানালেন, “আমার কাছে দুর্নীতির টাকা নাই”

SSC নিয়োগ দুর্নীতি মামলায় ফের নতুন মোড়। বৃহস্পতিবার ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ঘনিষ্ঠ আত্মীয়া ও সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা। সকাল এগারোটায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মায়া স্পষ্ট জানান, “আমার কাছে দুর্নীতির টাকা নাই, আমি কোনওভাবেই জড়িত নই।”

তিনি আরও বলেন, নিজের ও স্বামীর নামে থাকা বাড়ির নথিপত্র সঙ্গে এনেছেন। উল্লেখ্য, গত ২৫ অগস্ট ইডি দীর্ঘ চার ঘণ্টা ধরে মায়ার বাড়িতে তল্লাশি চালায় এবং বেশ কিছু নথি ও পেনড্রাইভ বাজেয়াপ্ত করে। এরপরেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। ইডি সূত্রে খবর, মায়াকে একাধিক আর্থিক লেনদেন ও সম্পত্তি সংক্রান্ত প্রশ্ন করা হয়েছে। তবে তাঁর দাবি, তিনি স্বচ্ছ রাজনীতি করেন এবং সাধারণ মানুষের জন্য কাজ করেন। এদিকে জীবনকৃষ্ণ সাহাকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে, আত্মীয়দের নামও সামনে আসছে। বিরোধীরা কটাক্ষ করে বলছে, “তৃণমূলের দুর্নীতি এখন পরিবারতান্ত্রিক রূপ নিয়েছে।” রাজনৈতিক মহলে তীব্র জল্পনা, মায়ার বয়ান তদন্তে কতটা গুরুত্ব পাবে।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top