• Home
  • রাজনীতি
  • নতুন ভোটারদের উদ্দেশে বার্তা দিলেন মমতা-অভিষেক, মামলাকারীদের দুষে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর, নিশানায় হাই কোর্টের একাংশও
Image

নতুন ভোটারদের উদ্দেশে বার্তা দিলেন মমতা-অভিষেক, মামলাকারীদের দুষে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর, নিশানায় হাই কোর্টের একাংশও

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলেও ওবিসি তালিকা সংক্রান্ত মামলার জটিলতার কারণে জয়েন্টের ফল প্রকাশ দীর্ঘদিন আটকে ছিল। ফলে কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টালের তালিকাও বন্ধ ছিল। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সেই প্রেক্ষিতেই প্রথমবারের ভোটার হতে চলা ছাত্রছাত্রীদের উদ্দেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, “কেউ কেউ ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে অথচ তারাই নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়। জয়েন্টের ফল প্রকাশে দেরি হয়েছে ঠিকই, তবে তার জন্য রাজ্য দায়ী নয়। মামলাকারীরা কোর্টে কেস করেন, পরে এসে আমাদের নামে অপপ্রচার চালান।” তিনি আরও জানান, এ বছরের উচ্চ মাধ্যমিক পাশ করা এবং জয়েন্ট দেওয়া প্রার্থীরা আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রথম ভোটার হতে চলেছেন। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, নতুন প্রজন্মের ভোটব্যাঙ্কে নজর রেখেই এই বার্তা।

Releated Posts

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

গলসিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫

পূর্ব বর্ধমানের গলসিতে বৃহস্পতিবার ভোরবেলায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক ১৯-এর উপর গলসির চৌমাথা ও…

ByByKolkata News Mar 25, 2026

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের বাড়িতে গাছ গ্রুপের সম্মাননা

মহঃ সফিউল আলম, সিউড়ি, বীরভূম৷ জেলা তথা রাজ্যের গর্ব, শিল্পগুরু ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সূচিশিল্পী এবং উদ্যোগপতি তৃপ্তি মুখোপাধ্যায়…

ByByKolkata News Jan 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top