• Home
  • ভারত
  • মতবিরোধ মিটল, প্রাক্তন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলকে তিন বছরের জন্য আইএমএফের কার্যকরী ডিরেক্টর করল মোদি সরকার
Image

মতবিরোধ মিটল, প্রাক্তন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলকে তিন বছরের জন্য আইএমএফের কার্যকরী ডিরেক্টর করল মোদি সরকার

রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেলকে নিয়ে ফের শিরোনামে কেন্দ্র। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থাকাকালীন সময়ে তাঁর সঙ্গে মোদি সরকারের একাধিক মতবিরোধ প্রকাশ্যে এসেছিল। বিশেষত, নোটবন্দি, আর্থিক খাতের স্থিতিশীলতা এবং রিজার্ভ ফান্ড ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্রের সঙ্গে তাঁর মতানৈক্য হয়েছিল। সেই বিতর্কের পর তিনি পদত্যাগ করেছিলেন। তবে এবার পরিস্থিতি বদলেছে। প্রাক্তন গভর্নরকে বড় দায়িত্ব দিল কেন্দ্রীয় সরকার।

তাঁকে আন্তর্জাতিক অর্থভান্ডার এর কার্যকরী ডিরেক্টর পদে তিন বছরের জন্য নিয়োগ করা হয়েছে। এই নিয়োগে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। উল্লেখযোগ্য, আর্থিক নীতি এবং মুদ্রানীতিতে উর্জিত প্যাটেলের অভিজ্ঞতা আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। তাঁর এই দায়িত্বপ্রাপ্তি ভারতীয় অর্থনীতির ভাবমূর্তি উন্নত করতে বিশেষ ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের।

Releated Posts

“ভারতে মুসলিমদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে”, দাবি অনুপ্রবেশকারীদের পালিয়ে বাংলাদেশ ফিরলেন হারুন

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হারুন বয়স ৫২ বছর, অনেক বছর ধরে ভারতের…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByKolkata News May 12, 2026

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top