• Home
  • খেলাধুলা
  • কালো-ধূসর ম্যাচিং পোশাকে সৌরভ-ডোনা, বিশেষ সাজে ধরা দিলেন দম্পতি, ডোনার ৫০তম জন্মদিনে জমকালো উদযাপনে মুগ্ধ সকলেই
Image

কালো-ধূসর ম্যাচিং পোশাকে সৌরভ-ডোনা, বিশেষ সাজে ধরা দিলেন দম্পতি, ডোনার ৫০তম জন্মদিনে জমকালো উদযাপনে মুগ্ধ সকলেই

সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই ভক্তদের কাছে অনুপ্রেরণার কারণ। সম্প্রতি তাঁদের সুখের মুহূর্ত আরও একবার দর্শকদের সামনে। গত ২২ অগাস্ট ৫০ বছরে পা দিলেন ডোনা। প্রথমে বাড়িতে সাধারণ কেক কেটে শুরু হলেও পরে সৌরভের উদ্যোগে জমকালোভাবে পালিত হয় জন্মদিন। অনুষ্ঠানে তাঁদের সাজ-সজ্জাই ছিল আলাদা আকর্ষণ।

সৌরভকে দেখা যায় কালো রঙের টি-শার্টের সঙ্গে ধূসর ব্লেজার ও প্যান্টে, আর ডোনা পরেছিলেন ধূসর রঙের প্রিন্টেড শাড়ি ও কালো ব্লাউজ। একই রঙের শেডে মিলিয়ে তাঁদের এই উপস্থিতি নজর কাড়ে সকলের। জন্মদিনে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও ঘনিষ্ঠরা। চারপাশে খুশির আবহ, কেক কাটার মুহূর্ত, আনন্দের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ডোনার জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে সৌরভের পক্ষ থেকে এমন আয়োজন ভক্তদেরও করেছে আবেগাপ্লুত। আবারও প্রমাণ মিলল, মাঠের বাইরে পরিবারকেও সমান গুরুত্ব দেন দাদা।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে বাংলাদেশের জয়

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ পাকিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকা টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে পরাজিত…

ByByKolkata News May 13, 2026

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top