• Home
  • ক্রাইম
  • বাগুইআটিতে হাবড়ার ব্যবসায়ীর রহস্যমৃত্যু, পুকুরে ভেসে উঠলো দেহ, খুন নাকি আত্মহত্যা তা‌ নিয়ে উঠছে প্রশ্ন!
Image

বাগুইআটিতে হাবড়ার ব্যবসায়ীর রহস্যমৃত্যু, পুকুরে ভেসে উঠলো দেহ, খুন নাকি আত্মহত্যা তা‌ নিয়ে উঠছে প্রশ্ন!

বাগুইআটির রঘুনাথপুরে পুকুর থেকে সাত সকালে উদ্ধার  হাবড়ার ব্যবসায়ী বিশ্বজিৎ সাহার দেহ। পেশায় তিনি একজন ফল বিক্রেতা এবং ভিআইপি রোড সংলগ্ন একটি এলাকাই বসে দোকান চালাতেন। জানা গিয়েছে যে,  সোমবার রাতে দোকান বন্ধ করার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। মঙ্গলবার সারাদিন দোকানে যাননি, বাড়িতেও ফেরেননি। দুশ্চিন্তায় পরিবারের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করলেও কোনও হদিশ মেলেনি ওই ব্যাক্তির। অবশেষে বুধবার সকালে তাঁর দোকান থেকে একটু দূরের পুকুরে তাঁর দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

এটি কি খুন, নাকি আত্মহত্যা, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখছে স্থানীয় থানার পুলিশ। ঘটনায় পরিবারের সদস্যরাও শোকাহত। এখন একটাই সকলের মনে প্রশ্ন, বিশ্বজিৎ সাহার রহস্যমৃত্যুর নেপথ্যে লুকিয়ে রয়েছে কোন কারণ?

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

বাংলাদেশের কেরানীগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ মো. সোহান…

ByByKolkata News May 16, 2026

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top