• Home
  • ক্রাইম
  • আরজি কর মামলায় নতুন তদন্তের আবেদন থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, ফেরত গেল মামলা প্রধান বিচারপতির কাছে!
Image

আরজি কর মামলায় নতুন তদন্তের আবেদন থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, ফেরত গেল মামলা প্রধান বিচারপতির কাছে!

আরজি কর হাসপাতাল কাণ্ডে বড় আইনি মোড়। পরিবারের তরফে নতুন তদন্ত বা পরবর্তী পর্যায়ের তদন্তের আবেদন জানানো হলেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেখান থেকে সরে দাঁড়ালেন। তাঁর মতে, এই মামলার শুনানি ইতিমধ্যেই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। ফলে এই পর্যায়ে আরেকটি বেঞ্চের সামনে শুনানি হওয়া উচিত নয়। বিচারপতি ঘোষ মামলাটি ফেরত পাঠিয়ে দেন প্রধান বিচারপতির কাছে।

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের নার্স অণিমা দত্ত হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের মামলা এবং সরকারের সর্বোচ্চ শাস্তির আবেদন, দুটোই বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চেই শুনানি হচ্ছে। শিয়ালদা আদালতের রায়ের পর থেকেই মামলাটি কলকাতা হাইকোর্টে বিচারাধীন।

পরিবারের দাবি, সুষ্ঠু তদন্তের স্বার্থে নতুন করে বা বাড়তি তদন্ত হওয়া প্রয়োজন। তবে আদালতের সর্বশেষ সিদ্ধান্তে এই মামলা আবারও প্রধান বিচারপতির অধীনে গিয়ে পড়ল। ফলে এখন নজর থাকবে, তিনি এই মামলাকে কোন বেঞ্চে পাঠান এবং ভবিষ্যৎ শুনানির দিক কোনদিকে এগোয়।

Releated Posts

চকলেটের লোভ দেখিয়ে স্কু*লছাত্রীকে গণধ*র্ষণ, ভয়ংকর ঘটনা খাস কলকাতায়।

কলকাতার বেহালা এলাকায় এক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ করার এক অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। নির্যা*তিতা…

শিলিগুড়ির সেবক রোডে গ্যাংটকগামী বাস ও ছোট গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, আহত বেশ কয়েকজন যাত্রী

বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি…

বাংলাদেশের কেরানীগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ মো. সোহান…

ByByKolkata News May 16, 2026

ভোট পরবর্তী হিংসা, শুভেন্দু আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, জখম চালক

ভোট পরবর্তী অশান্তির আবহে রাজ্যে ফের রক্তাক্ত ঘটনা। বুধবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা, যা…

ByByKolkata News May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top